July 2026 - Page 495 of 639 - 24 Ghanta Bangla News
Home

বর্ষা নামতেই শিল্পাঞ্চলে শুরু হয়েছে ত্রিপলের হাহাকার

এই সময়, আসানসোল ও দুর্গাপুর: বর্ষা নামতেই শিল্পাঞ্চলে শুরু হয়েছে ত্রিপলের হাহাকার। কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না ত্রিপল, আবার কোথাও পঞ্চায়েত স্তরে ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা। এই চরম অব্যবস্থার প্রতিবাদে মঙ্গলবার আসানসোল পুরসভা এবং কাঁকসার গোপালপুর পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ বাসিন্দারা। Source link

Home

ক্যানালের ধারে দেহ মহিলার, অতিরিক্ত মদ্যপান নাকি খুন?

মৃতের ভাই সোম হাঁসদা পুরো ঘটনাটি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘সোমবার দুপুরে আমার দিদি, জামাইবাবু নীলু হেমব্রম এবং আমাদের পূর্ব পরিচিত কয়েকজন মিলে বাড়ির পাশের একটি মাঠে বসে মদ্যপান করছিলেন। বিকেল চারটে নাগাদ দিদি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। পরে ঘুম থেকে উঠে দেখে জামাইবাবু তখনও বাড়ি ফেরেনি। এর পরে স্বামীকে খুঁজতে দিদি বাড়ি থেকে […]

Home

সুপার এল নিনিও'র দাপটে দেশে অভূতপূর্ব শক্তি সঙ্কট

এই সময়: সুপার এল নিনিও’র সামনে ভারত। চলতি জুলাই থেকে আগামী ১২ মাসে দেশে শক্তি উৎপাদন এবং বিদ্যুৎ চাহিদার মধ্যে ব্যবধান পৌঁছে যেতে চলেছে কমপক্ষে ১৮ টেরাওয়াট-আওয়ার্সে। তাঁদের সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবি করেছেন সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইসিএ) কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁরা আরও জানিয়েছেন, এই এল নিনিও’র প্রভাবে লক্ষ্যণীয় ভাবে […]

Home

জুলাই-শুরুতে বৃষ্টির অর্ধেক ঘাটতি পূরণ

মৌসম ভবনের পূর্বাভাস, দক্ষিণ ঝাড়খণ্ড ও উত্তর ওডিশার উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে চলতি সপ্তাহে মধ্য ভারতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দেশের মধ্য ভাগে মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। ফলে এই সময়ে ঘাটতির পরিমাণ আরও কিছুটা কমার আশা রয়েছে। এখনও পর্যন্ত যে সব কৃষিনির্ভর রাজ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে, তার মধ্যে রয়েছে বিহার […]

Home

হলদিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দেখা দিতে পারে রান্নার গ্যাসের সঙ্কট, আশঙ্কা আধিকারিকদেরই

হলদিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দেখা দিতে পারে রান্নার জ্বালানি গ্যাসের সঙ্কট। এমন আশঙ্কা শোনালেন আধিকারিকরাই। হলদিয়া পেট্রোকেমিক্যালসে ন্যাপথার পাইপলাইন বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে। সেই সঙ্গেই এর পরে কী পদক্ষেপ করা হবে তা নিয়েও আলোচনায় বসেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মঙ্গলবার হলদিয়ায় হওয়া ওই আলোচনাতেই উঠে এসেছে এই আশঙ্কার কথা। পাইপলাইনের দ্রুত মেরামতি না করা হলে উৎপাদন কমবে। […]

Home

কলম্বিয়াকে উড়িয়ে বিশ্বকাপের শেষ আটে সুইৎজ়ারল্যান্ড

হাড্ডাহাড্ডি ম্যাচের ফয়সালা হলো টাইব্রেকারে। নিধারিত সময়ে কলম্বিয়া বনাম সুইৎজ়ারল্যান্ড ম্যাচের ফল ছিল ০-০। এক্সট্রা টাইমেও গোল করতে পারেনি কেউ। তবে পেনাল্টিতে ৪-৩ ফলে জিতে শেষ হাসি হাসল সুইৎজ়ারল্যান্ড। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন গ্রেগর কোবেল, মানুয়েল আকাঞ্জিরা। শেষ আটে আর্জেন্তিনার বিরুদ্ধে খেলবে সুইৎজ়ারল্যান্ড। ১৯৫৪ সালের পরে এই প্রথম, অর্থাৎ ৭২ বছর পরে বিশ্বকাপের কোয়ার্টারে […]

Home

কাটল ৭২ বছরের খরা, কলম্বিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজ়ারল্যান্ড

গোলশূন্য প্রথমার্ধ ম্যাচে আক্রমণাত্মক ছন্দে শুরু করে কলম্বিয়া। প্রথম থেকেই সুইসদের বক্সে হানা দেন লুইস দিয়াস, হামেস রদ্রিগেসরা। ২২ মিনিটে কলম্বিয়াকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন সুইৎজ়ারল্যান্ডের গোলকিপার গ্রেগর কোবেল। পুয়ের্তার কার্লিং শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচান তিনি। বিক্ষিপ্ত কয়েকটি চেষ্টা করে সুইৎজ়ারল্যান্ড। বেশ কয়েকবার কলম্বিয়ার ডিফেন্সকে বিব্রত করেন রাইডার, এম্বোলোরা। তবে কলম্বিয়ার গোলে দুর্ভেদ্য […]

Home

হরমুজ় প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার পরেই ইরানে আক্রমণ আমেরিকার

এর পরেই বুধবার ভোর রাত থেকে ইরানে হামলা শুরু হয়েছে। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ় প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবেই আমেরিকা এই পদক্ষেপ করেছে। ইরানের এই আগ্রাসী আচরণ ছিল অন্যায্য, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলেও জানিয়েছে সেন্টকম। Source link

Home

আরব সাগরে নিখোঁজ পাকিস্তানের বিমান, ৫ ক্রুর খোঁজে অভিযান

শারজাহ থেকে করাচিগামী একটি কার্গো বিমান আরব সাগরের উপর নিখোঁজ। পাঁচ ক্রু সদস্যের সন্ধানে নৌ ও বিমানবাহিনীর যৌথ উদ্ধার অভিযান চলছে। ইসলামাবাদ: সংযুক্ত আরব আমিরশাহির শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী একটি কার্গো বিমান আরব সাগরের উপর নিখোঁজ হয়েছে। বিমানে থাকা ৫ জন ক্রু সদস্যের সন্ধানে পাকিস্তানের সামরিক ও বেসামরিক সংস্থাগুলি যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। […]

Home

কারখানার জিএসটি-র টাকা আত্মসাতের অভিযোগ, ওডিশা থেকে ধৃত ঠিকাদার

কারখানার জিএসটি-র টাকা আত্মসাতের অভিযোগে ওডিশা থেকে এক ঠিকাদারকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রবীন্দ্র বিসওয়াল। তিনি ওডিশার পুরী জেলার কাকতপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়। এই নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। বিচারক তাঁর দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। […]