সিনেমার আবহসঙ্গীতেও নানা নিরীক্ষা করেছেন চতুরলাল, রবিশঙ্করের সঙ্গে। নরম্যান ম্যাকলরেন এবং ক্লদ জুটরার উদ্ভাবনী শর্ট ফিল্ম আ চেয়ারি টেল-এ। সে এক চেয়ার এবং এক মানুষের পরাবাস্তব দ্বৈরথের গল্প, সংলাপহীন। চতুরলালের তবলার ছন্দময় ওঠাপড়া, তালের বৈচিত্র এবং শব্দের প্রাবল্য চেয়ারের নড়াচড়া ও মানুষের মানসিক অবস্থাকে আশ্চর্য প্রাণ দিয়েছিল। ১৯৫৭-৫৮–এর অস্কারে শ্রেষ্ঠ শর্ট ফিল্ম বিভাগে এ ছবি […]