ধূপগুড়ি: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বারুইপুরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই জলপাইগুড়িতে ভয়ঙ্কর অভিযোগ উঠল। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ঝোপে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি এলাকায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগ, সোমবার সন্ধে আনুমানিক ৭টা নাগাদ বাড়িতে অন্য […]