কলকাতা: ট্রেনের ছাদে সটাং উঠে পড়লেন যুবক। তারপর চিৎকার, ‘আমার গার্লফ্রেন্ড চাই, তাঁকে এনে দিতে হবে।’ দাবি এখানেই শেষ নেই। এরপর ওভারহেড তার ছুঁয়ে দিলেন আত্মহত্যার হুমকি। সন্ধের সময় ব্যস্ত শিয়ালদহ স্টেশনে রীতিমতো তুলকালাম অবস্থা। মঙ্গলবার শিয়ালদহ স্টেশনে ডাউন পদাতিক এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকছে। ঠিক সেই সময় বছর তিরিশের এক যুবক গেট থেকে নেমেই সোজা উঠে […]