ফুরফুরাকে ‘রাজনৈতিক মাঠ’ হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন… | Taha Siddiqui Attacks Mamata Banerjee Over TMC Split, Cites Furfura Sharif Row
আগেও সরব হয়েছেন তিনি। রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। মমতাকে নিশানা করে বললেন,”রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ঠাকুরবাড়ি (ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়ি) ও ফুরফুরা শরিফকে টুকরো টুকরো করতে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ তাঁর দলটাই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ধর্মীয় স্থানকে রাজনৈতিক মাঠ হিসেবে ব্যবহার করলে যে কোনও রাজনৈতিক দল টুকরো টুকরো হয়ে যাবে এটা আগেই বলেছিলাম। আজ সেটাই হয়েছে। গোটা বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ দেখছে।”