July 2026 - Page 326 of 639 - 24 Ghanta Bangla News
Home

ঘনিষ্ঠ ছবি শেয়ার নিয়ে সতর্কবার্তা মাদ্রাজ হাইকোর্টের

এই সময়: কোনও মহিলাকে ব্ল্যাকমেল করে, ভয় দেখিয়ে যদি যৌন সম্পর্ক স্থাপন করা হয়, তবে সেই সম্পর্ককে কোনও ভাবেই সহমতের ভিত্তিতে যৌনতা বলে গণ্য করা যাবে না— জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট। দায়রা আদালতে ধর্ষণে দোষী সাব্যস্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কাসি নামে এক ব্যক্তি তাঁর সাজাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন। কাসির বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় […]

Home

CPM-TMC: ‘মানুষ খোলস ছেড়ে বেরচ্ছেন’, ঝাঁকে-ঝাঁকে যোগদান CPM-এ | Many people left tmc and join in cpm north 24 pargana

মিনাখাঁ: তৃণমূল এখন দুই ভাগে বিভক্ত। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির, দুই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির। দলের তাবড়-তাবড় মাথারা মমতাকে ছেড়ে গিয়েছেন। হাত ধরেছেন ঋতব্রতর। পড়ে থাকার মধ্যে রয়েছেন গুটি কয়েক। কিন্তু নিচুতলার কর্মীরা? তাঁরা কী করছেন? তাঁরা কোন শিবিরে? এই নিয়ে বিস্তর জল্পনার মধ্যে ফের ভাঙন ঘাসফুল শিবিরে। তৃণমূলের ঘর ভাঙলেও বাড়তি ‘অক্সিজেন’ ঢুকল সিপিএম-এর ঘরে। […]

Home

শিক্ষকরাই বাছতে পারবেন পছন্দের স্কুল

মঙ্গলবার রাতের ওই বিজ্ঞপ্তিতে শুধু প্রাথমিক নয়, সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক–শিক্ষিকাদের কোন পদ্ধতি মেনে বদলি করা হবে, তার সুনির্দিষ্ট নির্দেশিকাও জারি করেছে বিকাশ ভবন। তাতে বলা হয়েছে, বদলির সময়ে শিক্ষকদের স্কুল বাছাই করে নেওয়ার সুযোগ দেওয়া হবে। গুরুত্ব দেওয়া হবে শিক্ষকতার অভিজ্ঞতাকেও। সে ক্ষেত্রে প্রবীণ শিক্ষক–শিক্ষিকারাই অগ্রাধিকার পাবেন। এতদিন সারপ্লাস […]

Home

সাইবার ফ্রডে সর্বস্বান্ত, বিপন্ন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রৌঢ় চাষি

শৈলেনের কথায়, ‘সাইবার ক্রাইমের তরফে বলা হয়, পোর্টালে সব আপলোড করা হয়েছে, প্রসেস শুরু হয়েছে, টাকা উদ্ধার হবে। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও টাকা উদ্ধার হয়নি।’ প্রৌঢ় বলেন, ‘পুলিশের কাছে গেলে বলছে — আমরা দেখছি!’ রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার (কল্যাণী) একাধিক অফিসারকে ফোন করা হলেও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। রাসায়নিক […]

Home

পুর–মার্কেটের চার পাশ হকারমুক্ত করার সিদ্ধান্ত, শুরু কাজ

এই সময়: কলকাতা পুরসভা পরিচালিত কোনও মার্কেটের সামনে আর বসতে পারবেন না হকাররা। পুরসভা পরিচালিত মার্কেটের দোকানদারদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, মার্কেট বিল্ডিংয়ের চার পাশ এমন ভাবে হকাররা ঘিরে রাখেন যে ক্রেতারা অধিকাংশ সময়ে মার্কেটে ঢোকা–বেরোনোর পথও খুঁজে পান না। এতে দোকানদারদের ব্যবসারও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ ছিল। এই অবস্থায় পুর–মার্কেটগুলির চারপাশ হকার–মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। […]

Home

দেদার বাড়ানো যাবে না ঠিকা এজেন্সির মেয়াদ, সরকারি কাজে স্বচ্ছতা ফেরাতে কড়া নির্দেশ নবান্নর

নির্দেশিকায় বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে, রাজ্যের বিভিন্ন দপ্তর ও তার নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলি পুরোনো এজেন্সির মেয়াদ বাড়াতে অর্থ দপ্তরের কাছে বারবার আবেদন করছে। অনেক ক্ষেত্রে আবার অর্থ দপ্তরের অনুমোদন ছাড়াই চুক্তির মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে, যা সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করছে। মুখ্যসচিবের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এ বার থেকে প্রতিটি সরকারি দপ্তর ও […]

Home

শিল্পীদের সঙ্গে দেখা করানোর টোপ কলকাতার 'দাদা-দিদি'র, 'ড্রিমার্স' হতে গিয়েই পাচারচক্রের ফাঁদে ২ ছাত্রী?

কৌশিক দে, মালদা ঠিক চার বছর আগে কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপের আসর মাতিয়েছিল ‘ড্রিমার্স’ নামে একটি গান। এই গানের স্রষ্টা বহুল জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’। তরুণ এবং কিশোরদের মধ্যে এই ব্যান্ডের জনপ্রিয়তা কতটা, তা সোশ্যাল মিডিয়ায় চোখ ফেরালেই আন্দাজ করা যায়। ভারতের নানা প্রান্তে ‘বিটিএস’ ভক্তের ছড়াছড়ি। তেমনই দুই ‘জাবরা ফ্যান’ মালদার একটি […]

Home

ভবতারিণীর ভাস্করের মূর্তি বসছে দক্ষিণেশ্বরে

এই সময়, দক্ষিণেশ্বর: গঙ্গার তীরে দক্ষিণেশ্বর কালীমন্দির শুধু একটি ধর্মীয় তীর্থ নয়, বাংলার নবজাগরণ, শ্রীরামকৃষ্ণ পরমহংসের সাধনভূমি এবং রানি রাসমণির দূরদর্শিতার এক ঐতিহাসিক স্মারক। সেই ইতিহাসেই এ বার যোগ হতে চলেছে নতুন অধ্যায়। রথযাত্রার দিন মন্দির চত্বরে স্থাপন করা হবে ভবতারিণী দেবীর বিগ্রহের শিল্পী নবীন ভাস্করের পূর্ণাবয়ব মূর্তি। মন্দির প্রতিষ্ঠার ১৭১ বছর পরে প্রতীকী অর্থে […]

Home

বাদ গেল ২৩ সেন্টিমিটারের লেজ, সুস্থ কিশোর, এসএসকেএমে নজির

অস্ত্রোপচারটি করেছেন এসএসকেএমের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সব্যসাচী বক্সী। তাঁর কথায়, ‘চিকিৎসা বিজ্ঞানের প্রকাশিত তথ্য অনুযায়ী, যা জার্নাল পাবলিকেশন হয়েছে, তাতে সারা বিশ্বে এ পর্যন্ত মোটামুটি দু’শো লেজ বাদ দেওয়ার কেস নথিভুক্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই লেজের মতো, যাকে বলে— সিউডো টেল। টেরাটোমা টিউমার ফুলে অথবা মেরুদণ্ডের গঠনগত ত্রুটি থেকে এই লেজ গজায়। কিন্তু […]

Home

কমিটিতে কেন বহিরাগত, খুঁটিপুজো বয়কটের ডাক, সুরুচিতে, অসন্তোষ

এই সময়: বিশ্বাস ভ্রাতৃদ্বয়কে কমিটি থেকে বিদায় করার পরেও বিতর্ক এবং অশান্তি পিছু ছাড়ছে না সুরুচি সঙ্ঘের। নতুন তৈরি হওয়া কমিটি এবং নতুন কমিটির সভাপতি হিসেবে উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে বেছে নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে দক্ষিণ কলকাতার অন্যতম নামী এই পুজোয়। ‘আমাদের এই পাড়ায় জন্ম–কর্ম, অথচ আমাদের বাদ দিয়েই কমিটি তৈরি হলো কী […]