একসময় ২১ জুলাই মানেই ছিল ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনের মঞ্চে রাজনীতি আর রুপোলি পর্দার এক অভূতপূর্ব মেলবন্ধন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেতা-মন্ত্রীদের পাশাপাশি বরাবরই উজ্জ্বল উপস্থিতিতে নজর কাড়তেন টলিউডের প্রথম সারির অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও প্রযোজকরা। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর সময় এবং সমীকরণ দুটোই যেন বদলে গিয়েছে। মমতার ২১ জুলাইয়ের সভাস্থল ভিক্টোরিয়া […]