২২ জুলাই রাতেই কলকাতার বিমানবন্দরে দেখা গেল অভিনেতা বিজয় সেতুপতিকে। তাঁকে দেখতেই অটোগ্রাফ নেওয়ার আবদার, এই শহরে তাঁর অনুরাগীদের। বিজয় সেতুপতিকে দেখে মনে হয়, পরিচালক মণি রত্নমের ছবির জন্য ওজন কমিয়ে ফেলেছেন কিছুটা। ২৩ জুলাই শহরে পৌঁছবেন সাই পল্লবী, তেমনই সূত্রের খবর। সাই পল্লবী এই মুহূর্তে চর্চায়। এই বছর মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। […]