মুখ্যমন্ত্রীর গতিবিধিতে নজর রাখছিল জঙ্গি যোগে অভিযুক্ত যুবক - 24 Ghanta Bangla News
Home

মুখ্যমন্ত্রীর গতিবিধিতে নজর রাখছিল জঙ্গি যোগে অভিযুক্ত যুবক

Spread the love

কে এই শাহজাহাদ ভাট্টি?

শাহজাহাদ ভাট্টির সঙ্গে যোগাযোগের বিষয়টি সবথেকে বেশি ভাবিয়ে তুলেছে এসটিএফ আধিকারিকদের। সম্প্রতি ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর তদন্তে বারবার একটি নাম উঠে আসছে— শাহজাদ ভাট্টি। যার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর যোগসূত্র থাকার অভিযোগ রয়েছে।

একসময়ে পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ছিল ভাট্টি।

দিল্লি পুলিশের স্পেশাল সেল, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), উত্তর প্রদেশ এটিএস (ATS), উত্তরাখণ্ড এসটিএফ (STF) এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থাসহ একাধিক সংস্থার কাছে ভাট্টি এখন মোস্ট ওয়ান্টেড।

সন্ত্রাসবাদী কার্যকলাপের ডিজিটাল নেটওয়ার্কের অন্যমত মাথা এই শাহজাহাদ।

উগ্র মৌলবাদের শিক্ষায় তরুণ সমাজকে বিপথে চালিত করা, অস্ত্র পাচার, ভারতে অস্থিরতা, মাদক সন্ত্রাস তৈরি-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভাট্টি সোশ্যাল মিডিয়ায় ‘333’ নামে অনলাইনে নিজের পরিচিতি গড়ে তুলতে শুরু করেন এবং ভারত-পাকিস্তান সম্পর্ক, ধর্মীয় বিষয় ও বিভিন্ন ইনফ্লুয়েন্সারের বিবাদ নিয়ে ভিডিয়ো তৈরি করতে থাকেন। তবে তদন্তকারী সংস্থাগুলোর ধারণা, এই জনপ্রিয়তা আসলে একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তোলার আড়াল হিসেবে কাজ করেছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *