Hockey India Jersey Change: হকি ইন্ডিয়ায় নতুন বিতর্ক, জার্সির রং বদলে ক্ষুব্ধ সভাপতি দিলীপ তিরকে! | Ockey India Jersey Row Deepens: President Dilip Tirkey Says Decision Taken Without His Knowledge - 24 Ghanta Bangla News
Home

Hockey India Jersey Change: হকি ইন্ডিয়ায় নতুন বিতর্ক, জার্সির রং বদলে ক্ষুব্ধ সভাপতি দিলীপ তিরকে! | Ockey India Jersey Row Deepens: President Dilip Tirkey Says Decision Taken Without His Knowledge

Spread the love

কলকাতা: ভারতীয় হকি দলের বিশ্বকাপের আগে জার্সির রং পরিবর্তন নিয়ে বিতর্ক আরও বেড়েছে। শুক্রবার এই বিতর্ক আরও বড় আকার নেয়, যখন হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তীরকে – যিনি ভারতের হয়ে ৪১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ফেডারেশনের নির্বাহী বোর্ডকে চিঠি লিখে জানান, তাঁর অজান্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার সকালে নির্বাহী বোর্ডের সদস্যদের কাছে লিখিতভাবে জানতে চান, কীসের ভিত্তিতে জার্সির রং পরিবর্তলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর প্রক্রিয়া কী ছিল ও কোন যুক্তিতে তা অনুমোদন করা হয়েছে? একটি মেলে তিনি লিখেছেন,”ভারতীয় হকি দলের জার্সির রং সম্প্রতি বদল করা হয়েছে। আমি সবাইকে জানাতে চাই যে, এই সিদ্ধান্তটি নির্বাহী বোর্ড আমাকে না জানিয়ে ও আমার সঙ্গে কোনও আলোচনা ছাড়াই কার্যকর করে দিয়েছে।” অন্য একটি ইমেলে হকি ইন্ডিয়ার নির্বাহী পরিচালক কমান্ডার আর কে শ্রীবাস্তবকে তিনি জানান, ৩১ জুলাই বিকেল ৫টার মধ্যে নির্বাহী বর্ডার সব সদস্যের কাছে একটি বিস্তারিত রিপোর্ট পাঠাতে। সেই রিপোর্টে জানাতে হবে –
১ – জার্সির রং পরিবর্তনের অনুমোদন কে দিয়েছেন?
২ – এই সিদ্ধান্তের সঙ্গে কারা যুক্ত ছিলেন?
৩ – কেন এই সিদ্ধান্তের ঘোষণা করার আগে সভাপতির সঙ্গে কোনও আলোচনা করা হয়নি?

আসন্ন হকি বিশ্বকাপের জন্য ভারতের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে গেরুয়া রংয়ের জার্সি আনা হয়েছে। এই পরীতবর্তন নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। যদিও অনেকেই জার্সির রং বদলের পর কেন গেরুয়া রং করা হল, তা নিয়ে প্রশ্ন তুলছে, তবুও হকি ইন্ডিয়া জানিয়েছে, এটি সম্পূর্ণ খেলা সংক্রান্ত একটি সিদ্ধান্ত। যদিও তিনি বলেছেন, জার্সির রং নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, বরং যেভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে অসন্তুষ্ট দিলীপ।

তিনি আরও জানিয়েছেন, ওড়িশা সরকারও তাঁর কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। তিরকের মতে, জাতীয় দলকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নেতৃত্ব ও বোর্ডের সঙ্গে আলোচনা করা জরুরি। সুতরাং, বিশ্বকাপ শুরুর আগেই বিতর্কে ভারতের হকি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *