বাবা-মাকে মারধর করে ফ্ল্যাট দখল, পুলিশের হাতে গ্রেপ্তার ছেলে
বিজয় ডালমিয়া জানাচ্ছেন, এই ফ্ল্যাট কেনার সময় অর্ধেক টাকা তিনি দিয়েছিলেন। সেই সময়ে তিনি ওই টাকা নগদ ছেলের হাতে তুলে দিয়েছিলেন। সেই ফ্ল্যাট ছেলে নিজের নামে করে নেয়। তার পর থেকে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে বলে অভিযোগ। তিনি বলেন, ‘ছেলে-ছেলের বউ আমাদের দেখে না, কোনও টাকাও দেয় না।’ মেয়ের থেকে সাহায্য নেন ওই বৃদ্ধ দম্পতি।
বিজয় ডালমিয়া এবং তাঁর স্ত্রীর আবেদন, যতদিন তাঁরা বাঁচবেন, সেই ফ্ল্যাটেই যেন তাঁদের থাকতে দেওয়া হয়। এ দিন গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে কোনও উত্তর দেননি অভিযুক্ত।