তারিফেই থেমে না থেকে পুলিশের সঙ্গে লাঞ্চ সারলেন CM
আশ্বাস ও প্রশংসার পাশাপাশিই আড়াই হাজারের বেশি কনস্টেবলের সঙ্গে লাঞ্চ সারেন তিনি। মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, আলুপোস্ত, কাতলা কালিয়া, মাটন কষা, চাটনি, রসগোল্লা ও দই। তবে এর মধ্যে মুখ্যমন্ত্রী কোনগুলি খেয়েছেন, সেটা জানা যায়নি। ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ–সহ পুলিশ, প্রশাসনের একাধিক শীর্ষকর্তা ছিলেন তাঁর সঙ্গে। পুলিশকর্মীদের অনেকে জানান, এই দিনটা তাঁদের কর্মজীবনে স্মরণীয় হয়ে থাকবে। প্রায় এক ঘণ্টা তাঁদের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী।