ছ’লক্ষ টাকার বালি লুট করার অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েতের উপপ্রধান
FAQ
কাকে গ্রেপ্তার করা হয়েছে?
গ্রেপ্তার করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের মুগুরা পঞ্চায়েতের উপপ্রধান শুভ্রজিৎ গুহকে।
কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?
ডাম্পার থামিয়ে ৬ লক্ষ টাকার বালি লুট করে বিক্রি করার অভিযোগ উঠেছে ওই উপপ্রধানের বিরুদ্ধে।
কোথা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়?
বর্ধমান শহরের একটি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করেছে রায়না থানা পুলিশ।
আর কী অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে?
যে ব্যক্তির ডাম্পার থামিয়ে ওই বালি লুট করা হয় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ।
কী নির্দেশ দিয়েছে আদালত?
বৃহস্পতিবার ধৃতকে তোলা হয় বর্ধমান আদালতে। তাঁর চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।