উমলিং লায় উড়ল ৩৯০ ফুটের তেরঙ্গা, কার্গিল বীরদের শ্রদ্ধা জানাল ORON - 24 Ghanta Bangla News
Home

উমলিং লায় উড়ল ৩৯০ ফুটের তেরঙ্গা, কার্গিল বীরদের শ্রদ্ধা জানাল ORON

Spread the love

কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাদাখের বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য গিরিপথ উমলিং লা (Umling La)-এ ৩৯০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা উত্তোলন করল ওয়ান রাইড ওয়ান…

কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাদাখের বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য গিরিপথ উমলিং লা (Umling La)-এ ৩৯০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা উত্তোলন করল ওয়ান রাইড ওয়ান নেশন (ORON)। সংস্থার ‘মিশন তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে।

মূলত ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসে এই অভিযান সম্পন্ন করার পরিকল্পনা ছিল। কিন্তু খারাপ আবহাওয়া ও রাইডারদের নিরাপত্তার কথা মাথায় রেখে তা স্থগিত করা হয়। পরে আবহাওয়া অনুকূলে আসতেই দলটি আবার যাত্রা শুরু করে এবং সফলভাবে উমলিং লায় পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন করে।

ORON-এর প্রতিষ্ঠাতা নীতীশ পাল-এর নেতৃত্বে অভিযানে অংশ নেন আয়ুষ শর্মা, গোপাল বালগোত্রা, মোহিত শর্মা, সুচিত মোজা, एहসাস মাল্টোনিয়া, বাসু ব্রাল, আশিস উপ্পল, প্রশান্ত কুমার, মস্তানভি শেখ, দীপঙ্ক রাওয়াত ও এস এন রেড্ডি। তীব্র ঠান্ডা, প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পাহাড়ি পথে যাত্রা করে তাঁরা এই অভিযান সম্পূর্ণ করেন।

Also Read | আদিবাসীদের জোর জবরদস্তি ধর্মান্তকরণ করলেই জেলে পাঠাব! হুঁশিয়ারি ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর

অভিযানে অংশ নেওয়া আয়ুষ শর্মা বলেন, উমলিং লায় তেরঙ্গা নিয়ে পৌঁছনো তাঁদের জীবনের অন্যতম আবেগঘন অভিজ্ঞতা। তাঁর কথায়, এটি শুধুমাত্র একটি মোটরসাইকেল অভিযান ছিল না, বরং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস ও আত্মত্যাগের প্রতি তাঁদের আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।

ORON-এর প্রতিষ্ঠাতা নীতীশ পাল বলেন, ‘মিশন তিরঙ্গা’ কোনও রেকর্ড গড়ার জন্য নয়, বরং কার্গিলের অমর বীরদের প্রতি স্থায়ী শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যেই এই উদ্যোগ। আবহাওয়া আমাদের থামিয়েছিল, কিন্তু আমাদের সংকল্প ভাঙতে পারেনি।

Also Read | ধ*র্ষ*ণ- দুবার জোর করে গর্ভপাত! মোদী রাজ্যে গ্রেফতার বিখ্যাত মাদ্রাসার মুফতি আব্দুল গফফর

বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য গিরিপথে ৩৯০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা উত্তোলনের এই উদ্যোগকে কার্গিল যুদ্ধের শহিদ এবং দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর প্রতি এক অনন্য সম্মান হিসেবে দেখা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *