সব্যসাচীর বিরুদ্ধে মামলায় সক্রিয় ইডি, কলকাতার বেশ কয়েকটি জায়গা ও জেলায় চলছে তল্লাশি অভিযান
প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলায় কলকাতা ও জেলা-সহ বেশ কয়েকটি জায়গায় শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযান শুরু করল ইডি। কলকাতার পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, খিদিরপুর, বড়বাজার ও রাজারহাট-নিউ টাউন এবং সল্টলেক, নদিয়া জেলায় তল্লাশি অভিযান চলে।