সঙ্গী ক্রাচ আর অদম্য জেদ, স্বপ্নের উড়ানে ডানা মেলছে ১৩-র তারাস
সঞ্চিতা মুখোপাধ্যায়, পুরুলিয়া
জন্মসূত্রে কোনও শারীরিক জটিলতা ছিল না। কিন্তু শৈশবে একটি সাধারণ ফোড়ার সংক্রমণ কেড়ে নিয়েছিল স্বাভাবিক হাঁটাচলার শক্তি। বাঁ পা অকেজো হলেও মনের অদম্য জেদ আর উচ্চশিক্ষার স্বপ্ন তাকে থমকে যেতে দেয়নি। আজ ১৩ বছরের খুদে তারাস সোরেন ক্রাচ আর লেগ ব্রেসে ভর করেই এগিয়ে চলেছে নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। পুরুলিয়ার পুঞ্চার ন’পাড়া হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির এই ছাত্রের কাছে প্রতিবন্ধকতা বা দারিদ্র বাধাহতে পারেনি।