ভূমিধসের ফলে বন্ধ রাস্তা, ফের স্থগিত কেদারনাথ যাত্রা
কবে থেকে ফের যাত্রা শুরু?
আধিকারিকরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরাখণ্ডজুড়ে ভূমিধস ও রাস্তা বন্ধের ঘটনা ঘটায় এবং আবহাওয়া দপ্তর নতুন করে সতর্কবার্তা জারি করায়, বৃহস্পতিবার কেদারনাথ যাত্রার যাত্রা স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, কাদা, বড় পাথর এবং উপড়ে পড়া একটি গাছ কেদারনাথ যাওয়ার পথটিকে আটকে দিয়েছে। রুদ্রপ্রয়াগের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন,রাস্তাটি চলাচলের উপযোগী করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে। তবে অবিরাম বৃষ্টি এবং পাহাড়ের গা থেকে মাঝে-মাঝে পাথর ও কাদা ধসে পড়ার কারণে এই কাজে ব্যাঘাত ঘটছে। তীর্থযাত্রীদের সোনপ্রয়াগে থামিয়ে রাখা হয়েছে। ওই পথটি নিরাপদ ঘোষণা করার পরই তাঁদের সামনে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।