ভারতীয় ফুটবলে বড় ধাক্কা, ISL থেকে সরে দাঁড়াল শিল্ডজয়ী এই ক্লাব
আনুষ্ঠানিক বিবৃতিতে কী জানাল জামশেদপুর?
জামশেদপুর এফসি তাদের বিবৃতিতে ফি জমা না দেওয়ার বিষয়টি সরাসরি উল্লেখ করেনি। তবে ISL-এ অংশ নেওয়ার জন্য সংশোধিত নীতির সঙ্গে জড়িত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত, তা স্বীকার করেছে ক্লাব।
বিবৃতিতে তারা জানিয়েছে, ‘জামশেদপুর ফুটবল ক্লাব নিশ্চিত করছে যে, ২০২৬-২৭ মরশুম থেকে আমরা আর ISL-এ অংশ নেব না। তবে JFSPL ভারতীয় ফুটবলের উন্নয়নে অন্য ভাবে কাজ চালিয়ে যাবে। গ্রাসরুট স্তর থেকে ফুটবলের বিকাশ, প্রতিভা খুঁজে বের করা এবং দেশের তরুণ ফুটবলারদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে আনার কাজ আমরা ভবিষ্যতেও চালিয়ে যাব।’