‘ফায়ারম্যান’দের দিয়ে বই-খুন, চ্যাটবটকে ‘স্মার্ট’ করতে প্রতিদিন ধ্বংস হচ্ছে বিরল বইয়ের সম্ভার - 24 Ghanta Bangla News
Home

‘ফায়ারম্যান’দের দিয়ে বই-খুন, চ্যাটবটকে ‘স্মার্ট’ করতে প্রতিদিন ধ্বংস হচ্ছে বিরল বইয়ের সম্ভার

Spread the love

তবে এ বার ফায়ারম্যানরা নয়, সিলিকন ভ্যালির আধুনিক এআই ল্যাব এবং প্রযুক্তি জায়ান্টরা নেমেছে বই ধ্বংসের এই নতুন মিশন পসিবল-এ। চ্যাটজিপিটি (ChatGPT), ক্লড (Claude)-এর মতো এআই মডেলগুলিকে আরও ‘জ্ঞানী’ ও ‘চতুর’ করে তুলতে প্রতিদিন লক্ষ লক্ষ ছাপা বই কেনা হচ্ছে বলে অভিযোগ। আরও অভিযোগ, তার পরে সেগুলির বাঁধাই (binding) কেটে পাতা আলাদা করা হচ্ছে, যাতে স্ক্যানারে ঢুকিয়ে ডেটা ডিজিটাল ফাইলে রূপান্তর করা যায়। সব শেষে মূল বইগুলিকে চিরতরে বর্জ্য বা মণ্ড (pulp) বানিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগের খবর ছড়াচ্ছে একের পর এক তদন্তমূলক প্রতিবেদনে। প্রযুক্তির বিশ্বে এই রক্তপাতহীন বই-হত্যার মহোৎসব ও মানব সভ্যতার লিখিত ঐতিহ্য ধ্বংসের এক গভীর ও উদ্বেগজনক চিত্রকে কেন্দ্র করে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *