পুলিশের নির্দেশে বাড়ি ছাড়ার পর, লিলিকে নিয়ে চিন্তায় টুলুর কেয়ারটেকাররা
টুলুর বাড়িতে ম্যারাথন তল্লাশি
বুধবার মহম্মদবাজারের ডেউচায় তল্লাশি চালানো হয় টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে। ওই বাড়ি থেকে প্রায় সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা পেয়েছে পুলিশ। এর পরেই তল্লাশি চালানো হয় পাথর ব্যবসায়ী টুলুর বাড়িতে।
বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় তখন প্রায় দুপুর ১২.১৫ । ডিএসপি পদমর্যাদার আধিকারিক-সহ সিউড়ি থানার আইসি এবং বিশাল পুলিশ বাহিনী হানা দেয় টুলু মণ্ডলের সুভাষপল্লির বাড়িতে। প্রায় তেরো ঘণ্টা ম্যারাথন তল্লাশির পরে, রাত ১ টা নাগাদ সেই বিলাসবহুল বাড়ি থেকে বাইরে আসেন তাঁরা। যদিও তাঁদের হাতে বাজেয়াপ্ত হওয়া তেমন কিছুই দেখা যায়নি। ওই বাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। বাড়িটিকে সুরক্ষিত রাখতে এবং সূত্র ও প্রমাণ লোপাট আটকাতে মোতায়েন করা হয়েছে কয়েকজন পুলিশকর্মীকে।