পাকিস্তানে কোয়েটার কাছে কয়লা খনিতে বিস্ফোরণ, মৃত অন্তত ১৮
পাকিস্তানে কোয়েটার কাছে কয়লা খনিতে বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। এখনও ওই খনিতে আটকে আছেন অন্তত ২৪ জন। তাঁদের উদ্ধার করার কাজ চলছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।