কিন্নর কৈলাস যাত্রায় একগুচ্ছ নিয়ম, বেঁধে দেওয়া হলো দৈনিক তীর্থযাত্রীর সংখ্যাও - 24 Ghanta Bangla News
Home

কিন্নর কৈলাস যাত্রায় একগুচ্ছ নিয়ম, বেঁধে দেওয়া হলো দৈনিক তীর্থযাত্রীর সংখ্যাও

Spread the love

নির্দিষ্ট পথেই হবে যাত্রা

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, এই বছর তীর্থযাত্রা শুধুমাত্র তাংলিং – মেলিং খাতা – গুহা রুট দিয়েই পরিচালিত হবে। অন্য কোনও পথ ব্যবহার করার অনুমতি থাকবে না।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, হোমগার্ড, স্বাস্থ্য দপ্তর, বন দপ্তর, জলশক্তি এবং রাজস্ব বিভাগের যৌথ দল গোটা যাত্রাপথে মোতায়েন থাকবে। জরুরি চিকিৎসা, পানীয় জলের ব্যবস্থা, দুর্যোগ মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, প্রতি বছর ১ জুলাই থেকে কিন্নর যাত্রা শুরু হলেও, নিরাপত্তাজনিত কারণেই এই বছর তা পিছিয়ে যায়। ফের যাত্রা আয়োজক কমিটি ও জেলা প্রশাসন সব দিক এবং যাত্রাপথের নিরাপত্তা খতিয়ে দেখে তবেই কিন্নর যাত্রার অনুমতি দিয়েছে।

প্রশাসনের বিশেষ পরামর্শ

জেলা প্রশাসন দেশ-বিদেশ থেকে আগত সব তীর্থযাত্রীকে অনুরোধ করেছে, যাত্রার আগে সরকারি আবহাওয়া সতর্কতা ও প্রশাসনিক নির্দেশিকা অবশ্যই মেনে চলতে হবে। শুধুমাত্র শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ এবং অনুমোদিত রেজিস্ট্রেশন প্রাপ্ত ব্যক্তিরাই এই যাত্রায় অংশ নিতে পারবেন।

মেডিক্যাল সার্টিফিকেট

কিন্নর কৈলাস যাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেক তীর্থযাত্রীর কাছে বৈধ মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রার আগে নিজের এলাকার রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে এই সার্টিফিকেট সংগ্রহ করা যাবে। এছাড়া, তাংলিং গ্রামের মেডিক্যাল ক্যাম্পেও স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার সুযোগ থাকবে।

কিন্নর কৈলাস যাত্রার প্রস্তুতি নিয়ে বৈঠকও করেন কলপার এসডিএম ও যাত্রা আয়োজক কমিটির চেয়ারম্যান প্রবীণ ভরদ্বাজ ও অন্যান্যরা। যাত্রার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি খতিয়ে দেখা হয়। ওই বৈঠকে যানবাহন নিয়ন্ত্রণ, চিকিৎসা পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা, নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং তীর্থযাত্রীদের সামগ্রিক সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *