জমি দখলে অভিযুক্ত আরাবুলের ২ ঘনিষ্ঠ, উত্তেজনা ভাঙড়ে
এই সময়, ভাঙড়: পালাবদলের পরেও ভাঙড়ে জমি দখলের অভিযোগ থামল না। অভিযুক্ত আইএসএফ নেতা আরাবুল ইসলামের দুই ঘনিষ্ঠ। অভিযোগ, বাসন্তী রাজ্য সড়কের পাশে ৯ বিঘা জমির একটি প্লটের অর্ধেক জমি কব্জা করার চেষ্টা করছেন আরাবুল ঘনিষ্ঠ দুই যুবক। জমির প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দখলের চেষ্টা এবং কর্মীদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে আরাবুলের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই ব্যক্তির বিরুদ্ধে।