Techno India গ্রুপের ৪১ বছরের পথচলা, উদ্বোধন রাজ্যের প্রথম জাতীয় স্টার্টআপ ইনকিউবেটরের - 24 Ghanta Bangla News
Home

Techno India গ্রুপের ৪১ বছরের পথচলা, উদ্বোধন রাজ্যের প্রথম জাতীয় স্টার্টআপ ইনকিউবেটরের

Spread the love

কলকাতা: উচ্চশিক্ষা ও প্রযুক্তি শিক্ষায় ৪১ বছর পূর্তি উপলক্ষে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা করল টেকনো ইন্ডিয়া (Techno India) গ্রুপ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি…

কলকাতা: উচ্চশিক্ষা ও প্রযুক্তি শিক্ষায় ৪১ বছর পূর্তি উপলক্ষে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা করল টেকনো ইন্ডিয়া (Techno India) গ্রুপ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম মেনে মার্কস-ভিত্তিক কাউন্সেলিং (অনলাইন ও অফলাইন) এবং স্পট অ্যাডমিশন শুরু হয়েছে। একই সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় স্তরের স্টার্টআপ ইনকিউবেটর।

টেকনো ইন্ডিয়া গ্রুপের অধীন Techno India University, Techno Main Salt Lake এবং MAKAUT-এর অন্তর্গত অন্যান্য প্রতিষ্ঠানে বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। সংস্থার দাবি, বর্তমান শিল্পের চাহিদার কথা মাথায় রেখে একাধিক ইন্ডাস্ট্রি-ইন্টিগ্রেটেড কোর্স চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে

• B.Tech CSE (Google Cloud-এর সহযোগিতায়)
• BCA
• BBA
• B.Sc (Hons)
• M.Tech CSE
• M.Sc
• MBA
• Ph.D (IBM-এর সহযোগিতায়)

ভর্তি ও কাউন্সেলিংয়ের জন্য শিক্ষার্থীদের টেকনো ইন্ডিয়া মেইন ক্যাম্পাস, EM-4, সেক্টর V, সল্টলেক-এ নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় শিক্ষাগত নথি জমা দিতে হবে।

এদিকে, ২৬ জুলাই মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় Techno India University Convocation 2026। অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি-সহ বিভিন্ন কোর্সের সফল ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদান করা হয়।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান ড. অশোক কুমার লাহিড়ী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে স্বামী বিবেকানন্দের বিখ্যাত আহ্বান,  “উঠো, জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না”-  উদ্ধৃত করে আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং সততার সঙ্গে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবর্তনের অন্যতম আকর্ষণ ছিল AIC-Techno Innovation and Incubation Council (AIC-Techno)-এর আনুষ্ঠানিক উদ্বোধন। নীতি আয়োগের অটল ইনোভেশন মিশন (AIM)-এর সহায়তায় গড়ে ওঠা এই কেন্দ্রটি পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় স্তরের স্টার্টআপ ইনকিউবেটর, যার লক্ষ্য রাজ্যে উদ্ভাবন এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানসূচক ডি.লিট (D.Litt.) প্রদান করা হয়। তাঁদের মধ্যে ছিলেন
• অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা
• প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানি
• চন্দ্রযান-৩ প্রকল্পের পরিচালক ড. পি. বীরামুথুভেল
• পদ্মশ্রীপ্রাপ্ত গায়ক অনুপ জালোটা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী। তিনি জানান, Techno India University এবং IIT খড়গপুরের Outreach Course Network (OCN)-এর সহযোগিতায় যোগ্য শিক্ষার্থীরা IIT খড়গপুরের OCN-এর অংশ হওয়ার সুযোগ পাবেন।

অলিম্পিক স্বর্ণপদকজয়ী অভিনব বিন্দ্রা তাঁর বক্তব্যে বলেন, প্রকৃত সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত অর্জনে নয়, বরং চরিত্র, মানবিকতা এবং অন্যকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যেই নিহিত।

৪১ বছরের পথচলায় নতুন শিক্ষাক্রম, শিল্পের সঙ্গে অংশীদারিত্ব এবং গবেষণা ও স্টার্টআপ পরিকাঠামো গড়ে তুলে ভবিষ্যৎমুখী উচ্চশিক্ষায় আরও বড় ভূমিকা নেওয়ার লক্ষ্য নিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *