Aryan Khan: লন্ডনের ক্যাসিনোর বাইরে রহস্যময়ী নারীর সঙ্গে আরিয়ান খান! | aryan khan spotted with vinnie takair in london dating rumours viral news - 24 Ghanta Bangla News
Home

Aryan Khan: লন্ডনের ক্যাসিনোর বাইরে রহস্যময়ী নারীর সঙ্গে আরিয়ান খান! | aryan khan spotted with vinnie takair in london dating rumours viral news

Spread the love

২০২৫ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর ফের নতুন করে খবরের শিরোনামে শাহরুখ-পুত্র আরিয়ান খান। তবে এবার কোনও নতুন সিনেমা বা সিরিজের জন্য নয়, বরং তাঁর ব্যক্তিগত জীবন ও চর্চিত প্রেম নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। সম্প্রতি লন্ডনে এক রহস্যময়ী তরুণীর সঙ্গে আরিয়ানের বেশ কিছু ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রটেছে তাঁদের ডেটিংয়ের খবর।

নেটিজেনদের একাংশের দাবি, আরিয়ানের সঙ্গে দেখা যাওয়া এই তরুণী হলেন একজন পেশাদার শিল্পী, নাম ভিনি তাকাইর (Vinnie Takair)। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, লন্ডনের একটি অভিজাত ক্যাসিনো থেকে একসঙ্গে বের হচ্ছেন আরিয়ান এবং ভিনি। ক্যাসিনো থেকে বেরোনোর সময় আরিয়ানকে দেখা গিয়েছে ক্যাজুয়াল পোশাকে, আর তাঁর ঠিক পাশেই সম্পূর্ণ কালো পোশাকে (All-black outfit) নজর কেড়েছেন ভিনি।

ছবিগুলি নেটপাড়ায় ভাইরাল হতেই ভক্তদের মধ্যে কৌতুহল তুঙ্গে ওঠে। দু’জনের রসায়ন দেখে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন— তাঁরা কি কেবলই ভালো বন্ধু, নাকি সম্পর্কের রসায়ন গড়াচ্ছে আরও গভীরে?

এই চর্চার মাঝেই ভিনি তাকাইর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লন্ডন ভ্রমণের বেশ কিছু ছবির একটি অ্যালবাম পোস্ট করেন, যার ক্যাপশনে লেখেন, “London, ily” (লন্ডন, তোমাকে ভালোবাসি)। যদিও সেই পোস্টে আরিয়ানের নাম বা কোনো উল্লেখ ছিল না, তবুও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি। উপরন্তু,সোশাল মিডিয়ায় একে অপরকে ফলোও করেন আরিয়ান ও ভিনি— এই তথ্য প্রকাশ্যে আসতেই প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

তবে এই সমস্ত চর্চা ও রটনা নিয়ে আরিয়ান খান কিংবা ভিনি তাকাইর— কারও পক্ষ থেকেই এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া বা অফিশিয়াল মন্তব্য পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *