প্রশ্নফাঁস বিরোধী বিল পাস হতেই Reel পোস্ট, কী বললেন প্রধানমন্ত্রী?
সংসদের দুই কক্ষে অ্যান্টি পেপার লিক বিল অর্থাৎ প্রশ্ন ফাঁস বিরোধী বিল পাস হতেই সোশ্যাল মিডিয়ায় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফেসবুক ও ইন্সটাগ্রামে রিল পোস্ট করে তিনি বললেন, ‘আমাদের পরীক্ষা পদ্ধতিকে আরও বিশ্বাসযোগ্য করতে একাধিক পদক্ষেপ করছি আমরা।’ প্রশ্নফাঁস রুখতে টাস্ক ফোর্স গঠন, ফাস্ট ট্র্যাক তৈরি, রাজ্যগুলির পরামর্শ মাথায় রাখার কথাও উল্লেখ করেছেন তিনি। সংসদের দুই কক্ষে আলোচনার পরে অ্যান্টি পেপার লিক বিল পাস করেছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিল পাস হয়।