কোন আশঙ্কায় হঠাৎ ফ্ল্যাট বিক্রি করলেন সলমন? কত টাকা লাভ হলো ভাইজানের?
বলিউড তারকাদের বছরভর বাড়ি কেনাবেচা চলতেই থাকে। কখনও কখনও আবার সাধের বাড়ি ভাড়া দিয়েও চর্চায় থাকেন তাঁরা। এ বার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট বিক্রি করলেন সলমন খান। অভিজাত এলাকায় অবস্থিত ফ্ল্যাটটি তিনি অনেক টাকায় বিক্রি করেছেন।
৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে

সলমন তাঁর নতুন ফ্ল্যাটটি প্রায় ৩.৫ কোটি টাকায় বিক্রি করেছেন বলে খবর। সূত্রের খবর, প্রায় ১১ বছর আগে ২.৮৮ কোটি টাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি। ফ্ল্যাটটি ৭৫৮ বর্গফুটের। ৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রায় ৬২ লক্ষ টাকা লাভ হয়েছে ভাইজানের।
রয়েছে গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত

সলমনের নতুন ফ্ল্যাটের দুটি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। এই সম্পত্তি কেনার জন্য ২১ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি ও ৩০ হাজার টাকায় রেজিস্ট্রেশনও করেছেন। এর আগেও ফ্ল্যাট বিক্রি করেছেন সলমন।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থাকেন সলমন
![লাল ফুলকারি কারুকাজ করা কুর্তায় হাসিমুখে সলমন খানের পোজ]।](https://i0.wp.com/cf-images.assettype.com/eisamay/2026-07-30/sshqabjy/Salman-Khan-3.webp?w=640&ssl=1)
২০২৫ সালে প্রায় ১,৩১৮ বর্গফুটের ফ্ল্যাটটি বিক্রি করেছিলেন। ৫.৩৫ কোটি টাকায় বিক্রি করেছিলেন তিনি। যদিও শহরজুড়ে বিভিন্ন অ্যাপার্টমেন্ট কিনলেও, বছরভর বান্দ্রার বাসস্ট্যান্ডে অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থাকেন সলমন।
রিয়েল এস্টেটেও বিনিয়োগ করেন সলমন?

একইসঙ্গে রিয়েল এস্টেস্টেও বিনিয়োগ বৃদ্ধি করেছে খান পরিবার। ২০২৬ সালের জুন মাসে বান্দ্রার চিম্বাই এলাকায় একটি আবাসিক টাওয়ার তৈরির প্রস্তাবে অনুমোদন দেয় মহারাস্ট্র কোস্টাল জ়োন ম্যানেজমেন্ট অথরিটি। প্রসঙ্গত, সলমন খান বছরের পর বছর ধরে আবাসিক এবং বাণিজ্যিক উভয় রিয়েল এস্টেটেই বিনিয়োগ করেছেন।
সিনেমার প্রস্তুতি তুঙ্গে

সলমন খান এই মুহূর্তে ব্যস্ত অপূর্ব লাখিয়ার ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে। যেখানে চিত্রাঙ্গদা সিংও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।