‘কারগারের অন্তরালে ২০ দিন’, জেলে থাকার স্মৃতি নিয়ে বই লিখলেন অসিত
বই-এর প্রচ্ছদের ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে। তাতেই সাড়ে তিন লক্ষ ভিউ পেরিয়ে গিয়েছে। অসিত মজুমদার জানান, তাঁর আরও বই লেখার ইচ্ছে রয়েছে। তার সঙ্গে সক্রিয় রাজনীতি চলবে বলে জানিয়েছেন তিনি।
প্রাক্তন বিধায়কের কারাগারের অভিজ্ঞতা নিয়ে বই লেখাকে কটাক্ষ করেন চুঁচুড়ার বর্তমান বিজেপি বিধায়ক সুবীর নাগ। তিনি বলেন, ‘তৃণমূল সরকার যা চুরি-জোচ্চুরি করেছে তাদের নেতারা যা বলছেন সেগুলো নিয়ে বই লেখাই যায়। ওঁর এখন কোনও কাজ নেই, তাই বই লিখছেন ভালো কথা।’