স্কুলে ২৯৬ কোটির তহবিল, দ্রুত নিয়োগেরও আশ্বাস
স্কুল শিক্ষামন্ত্রী এসএসসি–র নিয়োগ প্রসঙ্গে জানান, কাজ চলছে। সুপ্রিম কোর্টের ৩১ অগস্টের কথা মাথায় রেখেই সরকার কাজ করছে। প্রসঙ্গত, ২০২৫–এ চাকরি বাতিল হয় প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে ২০১৬–র এসএসসি–র প্যানেল পুরোই বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। এ বছর ৩১ অগস্ট পর্যন্ত চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ রয়েছে। দীপক জানান, এই সব শিক্ষকদের মেয়াদ বাড়ানো নিয়েও আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী জানান, স্কুলে দ্রুত নিয়োগ সম্পন্ন হবে। ছ’হাজারের ইন্টারভিউ বাকি। সেটাও হয়ে যাবে। একাদশ–দ্বাদশে ১২ হাজার শিক্ষক নিয়োগের পরে স্কুল ও কলেজে আরও ৩৮ হাজার শিক্ষক–শিক্ষাকর্মী নিয়োগ করা হবে।
প্রসঙ্গত, নবম-দশমে নতুন নিয়োগে নথি যাচাইয়ের কাজও শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার থেকে। শূন্যপদ সেখানে ২৩,২০৯টি।