মানুষের মুখে হাসি ফোটাতে নিজের পকেট থেকে খরচ ডেলিভারি বয়ের
খাবার পৌঁছে দেওয়ার কাজ করে আকাশ দিনে প্রায় ১২০০ টাকা আয় করেন। এর মধ্যে থেকে তিনি প্রতিদিন প্রায় ৫০০ টাকা নিজের পকেট থেকে খরচ করেন রাস্তায় বসবাসকারী গৃহহীন ও ক্ষুধার্ত মানুষদের জন্য। এই টাকা খরচ হয় তাঁদের জন্য টাটকা খাবার ও পানীয় জল কেনার পেছনে। সব মিলিয়ে মাসে এই খরচের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ হাজার টাকা। উল্লেখ্য, কোনও অনুদান, এনজিও বা অন্য কারোর সাহায্য ছাড়াই শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ দিয়েই এই মহৎ কাজ করে যাচ্ছেন তিনি।