চিকিৎসার অভাবে বাদ গিয়েছে হাত, কাঁচা রাস্তায় দৌড় থেকে কমনওয়েলথে সোনা, দিলীপের লড়াইয়ের গল্প জানেন? - 24 Ghanta Bangla News
Home

চিকিৎসার অভাবে বাদ গিয়েছে হাত, কাঁচা রাস্তায় দৌড় থেকে কমনওয়েলথে সোনা, দিলীপের লড়াইয়ের গল্প জানেন?

Spread the love

সোনা জিতে আবেগপ্রবণ দিলীপ, কোচের প্রতি কৃতজ্ঞতা স্বীকার

কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পরে আবেগ ধরে রাখতে পারেননি দিলীপ। চোখে জল নিয়ে নিজের কোচ বৈজনাথ কালেকেই এই সাফল্য উৎসর্গ করেন। ২৩ বছর বয়সি এই অ্যাথলিট বলেন, ‘উনি শুধু আমার কোচ নন। আমি ওঁর বাড়িতেই থাকি, ওঁর সঙ্গেই খাওয়াদাওয়া করি। উনি আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। খাওয়ানো, পড়াশোনা, ট্রেনিং— সব কিছুই ওঁর জন্য সম্ভব হয়েছে। উনি আমার কাছে বাবার মতো। আজ আমি যেখানে পৌঁছেছি, সবটাই ওঁর জন্য।’

একটা সময়ে নিজের গ্রামেই ‘অকেজো’ তকমা পেয়েছিলেন। সেই দিলীপই বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন। সোনা জিতে গড়লেন ইতিহাস। দিলীপের জীবনের সবচেয়ে বড় জয়ের গল্প যেন লেখা হলো গ্লাসগোর বৃষ্টিভেজা ট্র্যাকেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *