১ শতাংশের বেশি বাড়ল সেনসেক্স ও নিফটি৫০
দেশের শেয়ার বাজারে চাঙ্গা ভাব বুধবার সকাল থেকেই। শেষ ক্লোজ়িংয়ের থেকে হায়ার পয়েন্টে ওপেনিং হয় দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। সেনসেক্স এ দিন বেড়েছে ৮৫৯ পয়েন্ট বা ১.১১ শতাংশ এবং নিফটি৫০ বেড়েছে ২৩৯ পয়েন্ট বা ১ শতাংশ। মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সগুলিও পজ়িটিভে রয়েছে। সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে আইটি, মেটাল, এফএমসিজি-র। ইনফ্রাস্ট্রাকচার, ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিস, কমোডিটিজ়, ফার্মা, অটোর মতো সেক্টরাল ইনডেক্সও পজ়িটিভে রয়েছে।