গোপনে আইনি বিয়ে! আনুষ্ঠানিক বিয়ের চার মাসের মধ্যে বিচ্ছেদ? অবাক টলিউড | Which breakup is being talked about in tollywood - 24 Ghanta Bangla News
Home

গোপনে আইনি বিয়ে! আনুষ্ঠানিক বিয়ের চার মাসের মধ্যে বিচ্ছেদ? অবাক টলিউড | Which breakup is being talked about in tollywood

Spread the love

অভিনেতা-অভিনেত্রীর বিয়ের নেমন্তন্ন খেয়েছেন সকলে ফেব্রুয়ারি মাসে। তবে তাঁদের আইনি বিয়েটা হয়ে গিয়েছিল আগে। বাংলা ধারাবাহিকের সেট থেকে প্রেম। অভিনেতা একটি বিচ্ছেদ পর্ব কাটিয়েই এই অভিনেত্রীর কাছে ভালো থাকার রসদ খুঁজেছিলেন। আইনি বিয়ে হয়ে যাওয়ার পর তাঁদের বিয়ের কথাটা ঘোষণা হয়নি। যদিও প্রেমের জল্পনা ছিল।

তারপর এই বছর আনুষ্ঠানিক বিয়ে হয় টলিপাড়ার তাবড় তারকাদের উপস্থিতিতে। কিন্তু গত এক মাস ধরেই অভিনেতা-অভিনেত্রীর বিচ্ছেদের গুঞ্জনে অবাক টলিপাড়া। বাংলা ছবির দুনিয়ার সঙ্গে যুক্ত মানুষদের আর পাঁচজন সাধারণ মানুষের মতোই অনেক সময়ে বিয়ে ভেঙেছে। তবে পাঁচ মাসে বিচ্ছেদর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ঘটনা শুনে অনেকে বেশ অবাক।

অভিনেত্রীর কি শহরের এক ব্যবসায়ীর সঙ্গে বিশেষ বন্ধুত্ব হল? চর্চা সেরকম। সেই ব্যবসায়ীকে নিয়ে চর্চার আরও কারণ রয়েছে। অন্য এক অভিনেত্রী নাকি তাঁর প্রাক্তন বান্ধবী ছিলেন। এখন এই বন্ধুত্ব বিয়ের সম্পর্কে কোনও প্রভাব ফেলছে কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। দম্পতির ঘনিষ্ঠ একজন আবার বয়সের ফারাকের বিষয়টা তুলে ধরলেন। তাঁর ভাবনাটি হল, ”বর-বউয়ের মধ্যে অনেক সময়ে সাময়িক দূরত্ব তৈরি হয়। আবার সব ঠিক হয়ে যেতে পারে। বাকি কারও এর মধ্যে ঢোকা উচিত নয়।”

অভিনেতা নাকি আপাতত বিষয়টাকে গুজব বলেই চিহ্নিত করেছেন। অভিনেত্রীকে এই বিষয়ে কথা বলতে শোনা যায়নি। তবে ব্যক্তিগত জীবনের কারণেই এই মুহূর্তে তাঁরা টলিপাড়াতে চর্চার কেন্দ্রে রয়েছেন। শেষ অবধি কী হয়, তার দিকে নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *