Theft in Shantipur: বারান্দায় হঠাৎ শব্দ! চুরির ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক সোনা-টাকা ফেরত দিয়ে গেল চোর, হতবাক পুলিশ | Within 24 hours of stealing gold jewelry worth approximately 8 lakh, thief returned half jewelry and the cash to homeowner - 24 Ghanta Bangla News
Home

Theft in Shantipur: বারান্দায় হঠাৎ শব্দ! চুরির ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক সোনা-টাকা ফেরত দিয়ে গেল চোর, হতবাক পুলিশ | Within 24 hours of stealing gold jewelry worth approximately 8 lakh, thief returned half jewelry and the cash to homeowner

Spread the love

শান্তিপুর: চুরি করার পর অনুতপ্ত চোর! মানবিকতার পরিচয় দিয়ে চুরি যাওয়া অলঙ্কার গৃহস্থের বাড়িতে ফেলে দিয়ে উধাও চোর, মানবিক চোরের খোঁজে পুলিশ। নদিয়ার শান্তিপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়া এলাকার ঘটনায় জোর শোরগোল। গত সোমবার ওই এলাকার বাসিন্দা এসমাইল শেখের বাড়িতে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। প্রায় ৮ লক্ষ টাকার সোনার গহনার সঙ্গে ৫০ হাজার টাকা লুঠ করে দুষ্কৃতীরা। খবর যায় পুলিশে। খবর পেতেই কোমর বেঁঁধে মাঠে নেমে পড়েন তদন্তকারীরা। ২৪ ঘন্টার মধ্যে সন্দেহজনক এক ব্যক্তিকে আটকও করা হয়। 

পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই তাঁদের বাড়ির বারান্দায় একটা শব্দ পাওয়া যায়। দেখা যায় একটা কালো প্যাকেট পড়ে রয়েছে। সেই প্যাকেটে খুলতেই চোখ ছানাবড় বাড়ির বাসিন্দাদের। খোয়া যাওয়া গলার একটি সোনার চেন, একজোড়া কানের দুল, দুই জোড়া বালা, এবং একটি আংটি সহ ২৭০০ টাকা ছুড়ে ফেলে দিয়ে গিয়েছে কেউ বা কারা। 

পরিবারের অভিযোগ, চুরির ঘটনার পর তাদের সন্দেহ হয়েছিল প্রতিবেশীদের মধ্যেই কেউ বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন। সেই মর্মেই লিখিত অভিযোগ জানানো হয়েছিল শান্তিপুর থানার পুলিশের কাছে। তবে এখনও একটি গলার চেন, দুটি আংটি এবং নগদ ত্রিশ হাজার টাকা-সহ লক্ষ্মীর ভান্ডারের জমানো টাকা রয়েছে ওই চোরের কাছে। কিন্তু কে সেই ভূতুড়ে চোর তা বুঝতে পারছেন না কেউই। এসমাইলের পরিবারের সদস্যরা মনে করছেন পুলিশি তদন্ত ঠিক পথে চললে ঠিকই ধরা পড়বে চোর। সামনে আসবে কুকীর্তি। ঘটনার খবর জানাজানি হতেই তা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে আশপাশের এলাকাতেও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *