Supreme Court: মৃত্যুর প্রায় ২ বছর পর মনমোহন সিংকে নিষ্কৃতি দিল সুপ্রিম কোর্ট | Supreme Court Closes Coal Block Case Against Ex PM Manmohan Singh, Set Aside Summon Order - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: মৃত্যুর প্রায় ২ বছর পর মনমোহন সিংকে নিষ্কৃতি দিল সুপ্রিম কোর্ট | Supreme Court Closes Coal Block Case Against Ex PM Manmohan Singh, Set Aside Summon Order

Spread the love

প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে নিষ্কৃতি।Image Credit: TV9 বাংলা

নয়া দিল্লি: মৃত্যুর দুই বছর পর কয়লা ব্লক বন্টন মামলা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে নিষ্কৃতি দিল সুপ্রিম কোর্ট। আগেই এই দুর্নীতিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকা নেই বলে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। কিন্তু ২০১৫ সালের ১১ মার্চ সিবিআই-এর ক্লোজার রিপোর্ট খারিজ করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফের তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল ট্রায়াল কোর্ট।

ট্রায়াল কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন সিংয়ের মৃত্যুর পরও এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হন।

আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে শুনানি চলছিল। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, “সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট আমরা খতিয়ে দেখেছি। অভিজ্ঞ আইনজীবীদের মতামত নেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জমা দেওয়া ক্লোজার রিপোর্ট খারিজ করার কোনও কারণ আমরা পাইনি। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে নিয়ম নীতি বেঁধে দিয়েছে, সেই মোতাবেক কাজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।”

এর ফলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের আবেদনকে মান্যতা দেওয়া হল। সিবিআই-এর ক্লোজার রিপোর্ট গ্রহণ না করার এবং ফের তদন্তের মুখোমুখি হওয়ার ট্রায়াল কোর্টের নির্দেশ খারিজ করা হল বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি।

সিবিআই-এর তরফে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট আর এস চিমা জানান যে প্রাসঙ্গিক মামলাগুলিতে কিছু বিধানের বৈধতা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি যুক্তি দেন যে অন্তত ডঃ মনমোহন সিং-এর মামলা থেকে পর্যবেক্ষণগুলি বাদ দেওয়া যেতে পারে।

সুপ্রিম কোর্ট আদেশে উল্লেখ করেছে, আপিলকারীর দুর্ভাগ্যজনক মৃত্যুর কারণে আপিলটি নিষ্ফল হিসাবে খারিজ হয়ে যেতে পারত। তবে বিশেষ বিচারকের মামলাটি আমলে নেওয়া এবং আপিলকারীকে তলব করার বিষয়টি বিবেচনা করার জন্য, আমরা সিবিআই-র দাখিল করা ক্লোজার রিপোর্ট পর্যালোচনা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *