জাল জন্ম সার্টিফিকেট তৈরির অভিযোগ, পূর্ব বর্ধমান জেলায় ধৃত ২
জন্ম-মৃত্যু সার্টিফিকেট নিয়ে অভিযান চলছে রাজ্য জুড়ে। পুরসভা এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে গিয়ে এই সার্টিফিকেট দেখার কাজ খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে বড় সাফল্য পূর্ব বর্ধমান জেলায়। জাল জন্ম সার্টিফিকেট তৈরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল খণ্ডঘোষ থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান জেলা আদালত।