উত্তরফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে শুক্র, প্রেমের গ্রহের গোচর বিপদ ডেকে আনবে ৪ রাশির জীবনে - 24 Ghanta Bangla News
Home

উত্তরফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে শুক্র, প্রেমের গ্রহের গোচর বিপদ ডেকে আনবে ৪ রাশির জীবনে

Spread the love

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সৌন্দর্য, প্রেম, দাম্পত্য, বিলাসিতা, সুখ-স্বাচ্ছন্দ্য এবং আর্থিক সমৃদ্ধির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই শুক্রের রাশি বা নক্ষত্র পরিবর্তন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। জ্যোতিষ গণনা অনুযায়ী, ২৯ জুলাই বুধবার ভোর ৪টা ৫৬ মিনিটে শুক্র উত্তরফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। এই গোচর বেশ কয়েকটি রাশির জাতিককে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। কাদের সাবধানে থাকতে হবে?

সিংহ রাশি

সিংহ রাশি
সিংহ রাশি

উত্তরফাল্গুনী নক্ষত্রে শুক্রের প্রবেশ সিংহ রাশির জাতকদের জীবনে কিছু বাধা-বিপত্তি নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের গতি কমে যেতে পারে বা গুরুত্বপূর্ণ কাজে দেরি হতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ সামান্য বিষয় নিয়েও সঙ্গীর সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। ছোটখাটো সমস্যাকে অবহেলা না করাই ভালো, কারণ তা পরবর্তীতে বড় সমস্যার রূপ নিতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি
কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জন্য এই সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে ব্যবসা বা আর্থিক বিনিয়োগ সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়া আপাতত এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। দাম্পত্য জীবনে মতপার্থক্য বাড়তে পারে, সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে চলা প্রয়োজন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে। পাশাপাশি আর্থিক চাপও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের এই সময় আর্থিক বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। বড় ধরনের বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভাবে ভেবে দেখুন। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়ায় মাসিক বাজেটের উপর চাপ পড়তে পারে। এছাড়া ভ্রমণের সময় অসাবধানতা এড়িয়ে চলুন, সামান্য ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। পারিবারিক পরিবেশেও কিছুটা অশান্তি দেখা দিতে পারে।

মীন রাশি

মীন রাশি
মীন রাশি

শুক্রের এই গোচর মীন রাশির জাতকদের মানসিক চাপ বাড়াতে পারে। কোনও হতাশাজনক খবর মন খারাপের কারণ হতে পারে। আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে, গুরুত্বপূর্ণ কাজে উৎসাহ কমে যেতে পারে। তবে কঠিন সময়েও ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখা জরুরি। অযথা দুশ্চিন্তা না করে পরিকল্পনা অনুযায়ী এগোলে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে আসতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *