সুরলোকের পথে শতায়ু সুরসাধক, প্রয়াত বিষ্ণুপুর ঘরানার উত্তরসূরি পন্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়
কী অদ্ভুত সমাপতন! আজ গুরুপূর্ণিমা। সেই হিসেবে একজন গুরুর জীবনে দিনটা অন্যরকম হতেই পারত, কিন্তু হলো না। বাংলা তথা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। জীবনের ১০০টি বসন্ত পার করে না ফেরার দেশে পাড়ি দিলেন বিষ্ণুপুর ঘরানার প্রবীণতম প্রবাদপ্রতিম কণ্ঠসংগীতশিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় (Pandit Amiyaranjan Bandyopadhyay)। কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই শতায়ু কিংবদন্তি। তাঁর প্রয়াণে সঙ্গীতমহল তো বটেই, সমগ্র সাংস্কৃতিক জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।