ধর্মতলার ট্রামে সাই পল্লবী, পার্ক স্ট্রিটে পা পড়ল বিজয়-সাইয়ের... | Sai Pallavi was present in Esplanade for a shooting - 24 Ghanta Bangla News
Home

ধর্মতলার ট্রামে সাই পল্লবী, পার্ক স্ট্রিটে পা পড়ল বিজয়-সাইয়ের… | Sai Pallavi was present in Esplanade for a shooting

Spread the love

শহরে শুটিং করছেন পরিচালক মণি রত্নম। তাঁর ছবিতে অভিনয় করার জন্য বিজয় সেতুপতি থেকে সাই পল্লবীর মতো নামী তারকারা রয়েছেন শহরে। বুধবার ভোরবেলা থেকে শুটিং ছিল শহরের বিভিন্ন লোকেশনে। মহাকরণ সংলগ্ন রাস্তায় শুটিং হচ্ছিল। সেখানে সাইকে স্কুটি চালিয়ে শট দিতে দেখা গেল।

তার কিছুটা পরে ধর্মতলার ট্রাম ডিপোতে শুটিং। পরিচালক শহরের রাস্তায় ভিড়ের তোয়াক্কা না করেই শুটিং করছেন। কলকাতায় অনুরাগীরা যে ঘিরে ধরছেন সাইকে তা নিয়ে নায়িকার সেরকম বিরক্তি নেই। কুমোরটুলিতে শুটিংয়ের ফাঁকে তিনি সেলফি তুলেছেন অনুরাগীদের সঙ্গে। ট্রামে একটা শট দিলেন সাই। সেই ছবি রইল টিভি নাইন বাংলার পাঠকদের জন্য।

এদিন প্রিন্সেপ ঘাটে হল শুটিং। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই শুটিং চলছিল। এটি তামিল ছবি। তবে বলিউডের ছবিতে অনেক সময়ে পার্ক স্ট্রিটের বিখ্যাত কেক শপে শুটিং হয়। বিজয়-সাইয়ের ছবির শুটিংও হল সাহেবপাড়ায়। দিন দশেক শুটিং চলবে শহরে। ছবিতে গান তৈরি করছেন এ আর রহমান। তাঁর গানের সঙ্গে কলকাতা শহরকে কেমন দেখতে লাগে, তা দেখার জন্য অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *