টমেটোর আড়ালে কয়লা পাচার
গাড়িতে পর পর সাজানো টমেটোর ক্রেট। আপাত ভাবে দেখে মনে হবে, হয়তো বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার পরে সেই টমেটোর ক্রেট সরাতেই চক্ষু চড়কগাছ হলো স্থানীয়দের। দেখা গেল, সব্জির আড়ালে কয়লা পাচার চলছে!
বক্স অফিসে শোরগোল ফেলে দেওয়া দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’-এ দুধের ট্যাঙ্কারের নীচে চন্দনকাঠ লুকিয়ে পাচার করতে দেখা গিয়েছিল নায়ককে। কার্যত সেই কায়দাতেই পিকআপ ভ্যানে কয়লা পাচারের অভিযোগ উঠল বর্ধমান-সিউড়ির ১১৪ নম্বর জাতীয় সড়কের গোবিন্দপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে গুসকরা ফাঁড়ির পুলিশ।