জিরাফের গলা, রামধনুর পেট! বক্সায় বাঘ আসার আগেই চা-বাগানে ‘রয়্যাল বেঙ্গল’
‘কাগুজে বাঘ’ তৈরি শেষ হতেই উৎসব শুরু হয়ে যায়। রয়্যাল বেঙ্গল টাইগারকে কাঁধে করে চা-বাগানের শ্রমিক লাইনে ঘুরতে শুরু করে খুদেরা। তারা শুধু নিজেদের কাজ দেখায় না, বোঝায় বাঘ কেন প্রয়োজন, কেন জঙ্গল বাঁচাতে হবে, কেন বন্যপ্রাণ সংরক্ষণ শুধু বন দপ্তরের নয়, সকলের দায়িত্ব। খুদেদের প্রশংসা করেছেন উত্তরবঙ্গের বন আধিকারিকরাও। তাঁদের এক জনের কথায়, ‘গুঞ্জন ওঁরাও, প্রশান্ত গোয়ালা, বিকাল খড়িয়াদের মতো একদল শিশুকে নিয়ে মাত্র তিন দিনে সিদ্ধান্ত যে কাজটা করেছে, তা নিছক শিল্পকর্ম নয়, সংরক্ষণের এক অসাধারণ বার্তা।’