গুরু পূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

গুরু পূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী

Spread the love

হাওড়া: গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে বেলুড় মঠে গিয়ে শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকাল প্রায় এগারোটা নাগাদ তিনি বেলুড় মঠ চত্বরে…

হাওড়া: গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে বেলুড় মঠে গিয়ে শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকাল প্রায় এগারোটা নাগাদ তিনি বেলুড় মঠ চত্বরে এসে পৌঁছন।

মঠে পা রেখেই তিনি সোজা চলে যান রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ এবং সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজের বাসভবনে। সেখানে দুই মহারাজজির সঙ্গে একান্ত সাক্ষাৎ করে তাঁদের প্রণাম করেন এবং গুরু পূর্ণিমায় তাঁদের আশীর্বাদ নেন। এরপর তিনি বেলুড় মঠের মূল মন্দিরে প্রবেশ করেন এবং সেখানে পুজো ও প্রার্থনা সম্পন্ন করেন।

গুরু পূর্ণিমার মতো বিশেষ দিনে মুখ্যমন্ত্রীর এই মঠ সফরকে ঘিরে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল ও উদ্দীপনা দেখা যায়। শুভেন্দু অধিকারীর বেলুড় সফর ও মহারাজদের সঙ্গে এই সাক্ষাতের পর মঠ চত্বর ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছিল।

পুর নিয়োগ দুর্নীতি মামলা: স্ত্রী-পুত্রের পর এবার ইডির দফতরে মদন মিত্র

চোখের চিকিৎসার আর্জি! ডিভিশন বেঞ্চ নয়, সরাসরি সুপ্রিম কোর্টে অভিষেক

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *