কড়াইতে পড়তেই সবুজ হয়ে গেল মাংস
চতুর্থত, মাংস দীর্ঘক্ষণ সংরক্ষণের জন্য বিক্রেতা কোনও ক্ষতিকারক রাসায়নিক বা প্রিজ়ারভেটিভ ব্যবহার করেছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি। তবে মাংসের কোল্ড চেইন বজায় না-থাকা বা পোস্ট-স্লটার (জবাই পরবর্তী) অব্যবস্থাপনার কারণেও পিগমেন্ট উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে থাকতে পারে।
খুলনার উপভোক্তা অধিকার রক্ষা দপ্তরের কর্তা ওয়ালিদ বিন হাবিব বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ডেইলি স্টার’-কে বলেন, ‘মাংস এ ভাবে সবুজ হওয়ার ঘটনা অতীতে শোনা যায়নি। নষ্ট মাংস রান্না করলেও সবুজ হয় না। আমার মনে হয়, বেকারির কোনও রং বা কেমিক্যাল রান্নার সময়ে মাংসের মধ্যে পড়ে গিয়েছিল। মাংসের রং বদলে গিয়েছে মানেই তাতে ভেজাল বা বিষাক্ত কোনও পদার্থ মেশানো হয়েছে— এমন সিদ্ধান্তে সরাসরি পৌঁছনো যায় না। মাংসের অবস্থা, সংরক্ষণ, রান্নার পাত্র, রাসায়নিকের সংস্পর্শ এবং জীবাণুর ক্রিয়াকলাপ বিভিন্ন কারণে খাবারের চেহারায় বদল ঘটতে পারে।’