ফিরলেন জাডেজা, প্রথমবার ডাক সারাংশকে, বুমরাকে নিয়ে ধোঁয়াশা, শ্রীলঙ্কা সিরিজ়ের দল ঘোষণা
ভারতের টেস্ট দল
শুবমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সাই সুদর্শন*, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মানব সুতার, জশপ্রীত বুমরা*, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কাল, সারাংশ জৈন।
(*ফিটনেস ছাড়পত্র সাপেক্ষে)
FAQ
প্রশ্ন: শ্রীলঙ্কা সিরিজ়ের জন্য কত জনের ভারতের টেস্ট দল ঘোষণা করেছে?
উত্তর: অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
প্রশ্ন: রবীন্দ্র জাডেজা কি দলে ফিরেছেন?
উত্তর: হ্যাঁ, আফগানিস্তান টেস্টে বিশ্রামে থাকার পর তিনি আবার দলে ফিরেছেন।
প্রশ্ন: সারাংশ জৈন কে?
উত্তর: তিনি ৩৩ বছর বয়সি অফস্পিনার। এই প্রথম ভারতীয় টেস্ট দলে সুযোগ পেলেন।
প্রশ্ন: জশপ্রীত বুমরা কি খেলবেন?
উত্তর: তিনি দলে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ফিটনেস পরীক্ষার উপর।
প্রশ্ন: সাই সুদর্শনের অবস্থা কী?
উত্তর: তাঁকেও ফিটনেস ছাড়পত্র পেতে হবে। তার পরই তিনি সিরিজ়ে খেলতে পারবেন।
প্রশ্ন: প্রথম টেস্ট কোথায় হবে?
উত্তর: ১৫ অগস্ট থেকে শ্রীলঙ্কার গলে প্রথম টেস্ট শুরু হবে।
শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ভারতীয় দলে বড় কোনও চমক না থাকলেও সারাংশ জৈনের অন্তর্ভুক্তি নজর কেড়েছে। একই সঙ্গে বুমরা ও সাই সুদর্শনের ফিটনেস পরিস্থিতির উপরও নজর থাকবে। স্পিননির্ভর শ্রীলঙ্কার উইকেটে জাডেজা-কুলদীপদের পারফরম্যান্সই সিরিজ়ের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে।