তিন লাখের সুপারি, পয়েন্ট ব্ল্যাঙ্কে খুন তৃণমূল নেতা, হুগলিতে দোষী সাব্যস্ত সাত
পুলিশি তদন্তে উঠে আসে, তিন লাখ টাকার সুপারি দিয়ে শকুন্তলাই দিলীপকে খুন করিয়েছেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল নেতাকে খুন করা হয়েছিল ব্যান্ডেল স্টেশনে। এর পরেই শকুন্তলার এক ছেলে মঙ্গল যাদব সহ-তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে আকবর নামে আর এক অভিযুক্তের নাম জানতে পারেন তদন্তকারীরা। এর পরে নাগপুর থেকে আকবকে ধরা হয়। পরে ধরা পড়ে আরও তিন জন। আদালত যাদের দোষী সাব্যস্ত করেছে, তারা হলো— মহম্মদ নাসিম ওরফে গুড্ডু, মহম্মদ মানু, মহম্মদ সানু, সাদ্দাম হোসেন, মঙ্গল যাদব, বৈজনাথ রায় ওরফে হেডেক এবং মহম্মদ আকবর।