বরুণের ঘনিষ্ট শাহরুখের পুত্রবধূ? আরিয়ানের চর্চিত প্রেমিকা এ কী করছেন.. - Bengali News | Have you seen this ad of Aryan Khan's stunning rumoured girlfriend Larissa Bonesi - 24 Ghanta Bangla News
Home

বরুণের ঘনিষ্ট শাহরুখের পুত্রবধূ? আরিয়ানের চর্চিত প্রেমিকা এ কী করছেন.. – Bengali News | Have you seen this ad of Aryan Khan’s stunning rumoured girlfriend Larissa Bonesi

Spread the love

শাহরুখ খান ও গৌরী খানের দুই সন্তান এখন প্রাপ্ত বয়ষ্ক। আরিয়ান খান ও সুহানা খান। ফলে তাঁদের গতিবিধির ওপর এখন কড়া নজর রেখে চলেছে পাপারাৎজিরা। কারণ একটাই, কার মনে কে জায়গা করে নিচ্ছে, শাহরুখ পরিবারের জামাই কিংবা পুত্রবধু কে হতে চলেছে? এই নিয়ে বেশ কিছুদিন ধরে নানা জল্পনা তুঙ্গে থাকতে দেখা যায়। কখনও নোরা ফাতেহির নাম জড়াতে দেখা গিয়েছে আরিয়ান খানের সঙ্গে, কখনও আবার মুনমুন। তবে এবার নেটপাড়ায় অন্যনাম। আরিয়ান খানের প্রেমিকা নাকি বিদেশিনী। নাম, লারিসা বোনেসি। যদিও তাঁদের সম্পর্কের খবরে সিলমোহর দেয়নি খান পরিবার। তবে নেটপাড়ায় গুঞ্জন, তাঁরা নাকি গোপনে একে অন্যকে মন দিয়েছিলেন।

তবে জানেন কি, এই ব্রাজিল কন্যার সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি বরুণের সঙ্গে। ২৯ মার্চ একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বরুণ। যেখানে দেখা গিয়েছে লরিসাকে। যে বিজ্ঞাপনের চিত্রনাট্যে দেখা যায়, বরুণ তাঁর প্রেমিকাকে নিয়ে একটি শোরুমে যান, যেখানে লরিসা কর্মরত। সেখানেই বরুণকে একটি ব্লেজার পরাতে গিয়ে তিনি বরুণের ভীষণ কাছে চলে যান। যা লক্ষ্য করেন তাঁর গল্পের প্রেমিকা। এবং অস্বস্তি বোধ করেন। এরই নীচে কমেন্টে লরিসা লিখেছিলেন, ফায়ার অর্থাৎ আগুন। এক পারফিউম সংস্থার বিজ্ঞাপন, যার গন্ধে আসক্ত হয়ে বরুণের কাছাকাছি পৌঁছে যান লারিসা। বিজ্ঞাপনের গল্প এমনটাই। তবে সত্যি আরিয়ানের সঙ্গে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *