কীটনাশক নেই, এমন থাকলেই সার্টিফিকেট পাতা কিনবে ফ্যাক্টরি, চাপে চা-চাষিরা
রেড স্পাইডার, রেড রাস্ট, লুপার, গ্রিন ফ্লাই-এর মতো বিভিন্ন পোকার আক্রমণ ঠেকাতেই নিষিদ্ধ কীটনাশক ব্যবহারের রেওয়াজ রয়েছে প্রতিষ্ঠিত চা বাগান ও ক্ষুদ্র চা চাষি মহলে। এনবিটিপিএ-র চেয়ারম্যান সঞ্জয় ধানুতি বলেন, ‘কাঁচা পাতা কারখানায় আসার আগে তা শনাক্ত করার কোনও সুযোগ নেই। অথচ অসততার দায় আমাদের ঘাড়ে চাপছে।’ ক্ষুদ্র চা চাষিদের সংগঠনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী বলেন, ‘নিরাপদ ও কীটনাশকমুক্ত চা পাতা উৎপাদনের জন্য চাষিদের মধ্যে সচেতনতা বাড়াতে জোর দিয়েছি। তবে বটলিফ ফ্যাক্টরি সংগঠনের ওই সিদ্ধান্তে আমরা উদ্বিগ্ন।’