Santiniketan Medical College: মেধা, অধ্যাবসায় এবং সাফল্যের স্বীকৃতি! গ্রামীণ চিকিৎসায় বিরাট ছাপ ফেলে টিভি৯ বাংলার স্বীকৃতি শান্তিনিকেতন মেডিকেল কলেজের | Santiniketan Medical College receives recognition from TV9 Bangla for its significant impact on rural healthcare
কলকাতা: মেধা, অধ্যাবসায় এবং সাফল্যের স্বীকৃতি। উত্তরণ–Institute of Excellence 2026-এর বিরাট আয়োজন টিভি-৯ বাংলার। সেখানেই এক্সিলেন্স ইন রুরাল মেডিক্যাল এডুকেশন ফর রুরাল হেলথকেয়ারে বিভাগে বিশেষ স্বীকৃতি পেল বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল।
২০২০ সালে করোনার অতিমারিতে সবাই যখন গৃহবন্দি তখন স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব অনুধাবন করে বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন এলাকায় মেডিক্যাল কলেজ গড়ে তোলবার উদ্যোগ নেন মলয় পীট। তিনি বর্তমানে হাসপাতালের বোর্ড প্রেসিডেন্ট। তাঁর হাতেই উত্তরণ–Institute of Excellence 2026-র মঞ্চে বিশেষ সম্মান তুলে দেওয়া হয় টিভি৯ বাংলার তরফে।
শুধুমাত্র উদ্যোগ নেওয়াই নয়, রেকর্ডকালীন সময়ের মধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে ন্যাশানাল মেডিকেল কাউন্সিল থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে ২০২১ সাল থেকেই যাত্রা শুরু করে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল।
করোনা পরবর্তী সময়ে সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ করা হয়। তার মধ্যে অন্যতম নীতি আয়োগের পরামর্শে দেশের প্রত্যন্ত এলাকায় হাসপাতালকে কাজে লাগিয়ে সেখানে মেডিকেল কলেজ গড়ে তোলা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে গোটা দেশের মধ্যে এই ভাবনাতে প্রথম মেডিকেল কলেজ গড়ে ওঠে পশ্চিমবঙ্গের বীরভূমে। প্রথাগত পদ্ধতিতে শিক্ষাদানের পাশাপাশি এখানে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। রয়েছে সুবিশাল লাইব্রেরি, আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি। রয়েছেন আন্তর্জাতিক মানের খ্যাতনামা চিকিৎসক অধ্যাপকেরা। বর্তমানে এই কলেজ ক্যাম্পাসেই গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে ১৫০০ বেডের সুবিশাল হাসপাতাল।