Gangasagar Weather | মাইকে প্রচার করে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা - 24 Ghanta Bangla News
Home

Gangasagar Weather | মাইকে প্রচার করে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা

Spread the love

নিম্নচাপের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটে উত্তাল সমুদ্র। কাকদ্বীপ-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। ‘গঙ্গাসাগর সমুদ্র সৈকত সিভিল ডিফেন্স’-এর তরফে মাইকে প্রচার করে স্থানীয় বাসিন্দা এবং পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। অন্য দিকে, নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ২৮ জুলাই পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব ট্রলারকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *