মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড় করিয়ে নেশার কারবার নিয়ে নালিশ
এই সময়, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড় করিয়ে এলাকার বাড়তে থাকা নেশার কারবার নিয়ে তাঁর কাছে অভিযোগ করলেন কিছু যুবক। অভিযোগ পেয়েই মুখ্যমন্ত্রী একটা ফোন নম্বর দিয়ে তাঁদের জানান, এই ধরনের কিছু হলেই তাঁকে যেন জানানো হয়। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি চেকপোস্টে চাকরি খুইয়ে চাকরির দাবিতে শুভেন্দু অধিকারীর কনভয়ের দিকে ছুটে গেলেও কথা বলতে পারলেন না এক যুবক। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সফরে এমনই চিত্র দেখা গেল।